রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • rahul raj
  • আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস
পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্ব শুক্রবার বিকেল ৫টায় বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা
প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের
সভাপতিত্বে সুজালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল
ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়, উপজেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর
রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
দিবসটির শুরুতে যথাযথ মর্যদায় উদযাপনের লক্ষ্যে তাজমহল মোড়ে শহীদ বুধারু
স্মৃতিস্তম্ভে ও বীরগঞ্জ প্রেসক্লাবের পাশে শহীদ মহসীন আলী’র কবরে শ্রদ্ধাঞ্জলি
অর্পন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে উপজেলা চত্বর থেকে
এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ
শোভাযাত্রায় বীরগঞ্জের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক-পেশাজীবি,
সাংবাদিক সংগঠন, স্কুল-কলেজ ও মাদ্রসাসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন
করেন।
আলোচনা সভায় এমপি গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ডাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের ও ২ লক্ষ ৬৯
হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই যুদ্ধপরাধীদের বিচারের আওতায় এনে তাদের বিচার
শুরু করা এবং সেই বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়েছে।
৬ ডিসেম্বর বীরগঞ্জ-কাহারোলের মুক্তিকামী মানুষ, বীরমুক্তিযোদ্ধা এবং মিত্র
বাহিনীর সম্মিলিত আক্রমনে এই দুই উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী
পিছু হটতে বাধ্য হয়। আজকের দিনটি বীরগঞ্জ-কাহারোল বাসীর জন্য নিঃসন্দেহে
স্মরনীয় দিন। এই দিনটি যদি আমরা ইতিহাসের অংশ হিসেবে সম্পৃক্ত করতে না
পারি তবে স্বাধীনতা যুদ্ধে এই এলাকার মানুষের অবদান অন্ধকারাচ্ছন্নই থেকে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯