রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

টাঙ্গাইলে সড়কে গেল একই পরিবারের ৩ প্রাণ

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:টাঙ্গাইলে একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্ব পাড় থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, আহম্মেদ পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যানটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজগঞ্জ থেকে আসা কালো রঙের মাইক্রোবাসটিও যাচ্ছিল ঢাকার দিকে। বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে ২০০ গজ দূরে বেপরোয়া গতির মাইক্রোবাসটি কাভার্ডভ্যানটির পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়। তাতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়, কাভার্ডভ্যানের পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

মাইক্রোবাসের আরোহীদের মধ্যে সিরাজগঞ্জের সাহেদ নগর বেপারী পাড়ার হাজি আবদুল করিম সরকার (৬০), তার স্ত্রী মাতায়ারা সরকার (৫০) এবং তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন—কানিজ ফাতেমার স্বামী হাজী সেলিম (৩২), তাদের আড়াই বছরের ছেলে সামি, সেলিমের বোন রুনা (২৭) এবং মেঘলা ও ইমদাদুল হক (৪০)। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে সড়কে গেল একই পরিবারের ৩ প্রাণ

আপডেট সময় : ০৭:৫১:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯