রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অজানা চর্ম রোগের প্রাদুর্ভাব বাড়ছে চুয়াডাঙ্গায় শতাধীক নারী-পুরুষ

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরের দুটি গ্রামে অজ্ঞাত চর্ম রোগে আক্রান্ত হয়ে ভুগছেন শতাধীক নারী-পুরুষ। চিকিৎসকদের কাছে গিয়েও মলিছে না এর প্রতিকার।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের রতিরামপুর ও রাঙ্গিয়ারপোতা গ্রামে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে, আতঙ্কিত আশপাশের কয়েক গ্রামের মানুষ। রোগীদের সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

জানা গেছে, জীবননগরের রতিরামপুর ও রাঙ্গিয়ারপোতা গ্রামের প্রায় তিন হাজার মানুষের বসবাস। কয়েক মাস আগে রতিরামপুর গ্রামের ১/২ জনের শরীরে এধরনের চর্ম রোগ দেখা দেয়। ধীরে ধীরে তা বৃদ্ধি পেয়ে শতাধীক মানুষের শরীরে আক্রান্ত হয়। একইসাথে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাশের গ্রাম রঙ্গিয়ারপোতায়ও। নারী-পুরুষসহ শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। বেশীরভাগ রোগী হতদরিদ্র হওয়ার কারনে তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। এ অবস্থায় একে অপরের বাড়িতে যাওয়া আসা প্রায় বন্ধ করে দিয়েছে। এ রোগে আক্রান্ত গ্রাম দুটির বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, আক্রান্ত গ্রাম দুটিতে নলকুপের পানি ছাড়া অন্য কোন পানি ব্যবহার না করাই ভালো। তিনি আতঙ্কিত হয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অজানা চর্ম রোগের প্রাদুর্ভাব বাড়ছে চুয়াডাঙ্গায় শতাধীক নারী-পুরুষ

আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯