রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ আজ ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর পাক হানাদার বাহিনীমুক্ত হয়েছিল। এদিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। আর দেশের মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় এ জেলা।

একাত্তরের ২০ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে। ওই সময় পাক বাহিনীর পশ্চিমাঞ্চালের ঘাঁটি চৌগাছা ঘিরে ফেলে সম্মিলিত বাহিনী। এরপর ২২ নভেম্বর রাতে চৌগাছার পতন হয়। প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় ৫ ও ৬ ডিসেম্বর। যুদ্ধে টিকতে না পেরে পাকবাহিনী পালিয়ে যায় খুলনার দিকে। আর ৬ ডিসেম্বর দুপুরে যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্তসূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।

অন্যদিকে মুক্তির আনন্দ-উদ্বেল উচ্ছ্বাস। নবজন্মের সেই মুহূর্তকে তাঁরা বরণ করে নিয়েছিলেন হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে। আর এ বিজয় ছিল জাতীয় মুক্তি আন্দোলনের সোপান।

জীবন বাজি রেখে যুদ্ধের পর নিজ জেলা শত্রুমুক্ত হওয়ার সেই দিনের সেই বিজয় উল্লাসের কথা স্মরণ করে আবেগ আপ্লুত বীর সেনানীরা।

এদিকে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালি ও সভা ও সমবেত সঙ্গীত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯