রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৭৯-এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ৭টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মতিউর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তে মুন্সিপুর মাঠ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর মাঠ থেকে ১০টি ভারতীয় ওয়ানপিস, ৮টি ওড়না, ১৫ পিস গজ কাপড় এবং ৪০টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪৮০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অন্যদিকে, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রায়হান কবির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ থেকে ১৮০ কেজি বাংলাদেশি শীশা (ভাঙারি ম্যাডেল) উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া শীশা দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯