রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চুয়াডাঙ্গায় ৪ শ বোতল ফেনসিডিল, আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ শ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরের মৃত লাল মিয়া শাহ-এর ছেলে হবিবুর রহমান শাহ (৩৫) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রহিম (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দর্শনা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দুজন ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে অভিযান চালান এবং দুটি প্লাস্টিকের বস্তায় রাখা চার শ বোতল ফেনসিডিলসহ হাবিবুর রহমান ও আব্দুর রহিমকে আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় ৪ শ বোতল ফেনসিডিল, আটক ২

আপডেট সময় : ০১:৩২:৪৪ অপরাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯