রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দর্শনায় ইমিগ্রেশন পুলিশ জাল পাসপোর্টধারী নারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা সীমান্তের জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের সময় এক সুন্দরী নারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃত ফাতেমাতুজ জহুরা (৩০) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভান্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় তাঁকে আটক করা হয়।  পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ফাতেমাতুজ জহুরা দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস ও বিজিবির চেকপোস্টে পাসপোর্ট এন্টি না করে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় ভারতীয় ইমিগ্রেশন থেকে তাঁকে জাল পাসপোর্ট ব্যবহার করার সন্দেহে ভারতে প্রবেশ করতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় ওই নারীর বাহিরাগমনের রিপোট পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে ইমিগ্রেশন অফিসার দেখেন, কম্পিউটারে তাঁর কোনো তথ্যই লিপিবন্ধ নেই। তাঁর পাসপোর্টে দর্শনা ইমিগ্রেশনের ভুয়া সিল ব্যবহার করা হয়েছে। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা জানা যায়, ওই নারীর নামে ইস্যুকৃত পাসপোর্ট জাল। পরে ওই নারী নিজের আসল নাম রোজিনা বলে জানান এবং তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঠাংহলি গ্রামের নুর আলমের মেয়ে বলে জানান। তবে তাঁর কাছ থেকে জব্দকৃত পাসপোর্টে পাসপোর্ট নং- ঘই০৭৬৪২৫৭ ও ইস্যুকৃত ঠিকানা ফাতেমাতুজ জহুরা, পিতা সানি আহম্মেদ, সাং তুসভান্ডার, থানা কালিগঞ্জ, জেলা লালমনিরহাট বলে উল্লেখ আছে। গতকাল রাতেই দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে ভুয়া পাসর্পোট তৈরির পেনাল কোড আইনে ৪৬৮/৪৭১/৪২০/৪১৯ ধারায় মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় তাঁকে হস্তান্তর করেন। আজ ওই নারীকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দর্শনায় ইমিগ্রেশন পুলিশ জাল পাসপোর্টধারী নারী আটক

আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯