রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

জেলার-কারারক্ষীসহ তিনজন শ্রীঘরে!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা কারাগারে আসামিকে হত্যার অভিযোগ
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলখানায় আসামি হত্যার অভিযোগে মেহেরপুর জেলখানার সাবেক জেলার মো. আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষী আলামিন ও গঞ্জের আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার মো. আক্তার হোসেন শেখ বর্তমানে পিরোজপুর জেলখানার জেলার, আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরগ্রহণ করেছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাড. ইয়ারুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের জামিরুলকে ২০০৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ অক্টোবর জামিরুলের জেলখানায় মৃত্যু হয়। জেলার মো. আক্তার হোসেন শেখ সে সময় জানিয়েছিলেন, আসামি জামিরুল জেলখানায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় জামিরুলের স্ত্রী একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোর্টে বলা হয় বিষয়টি রহস্যজনক। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি তাঁর তদন্ত রিপোর্টে উল্লেখ করেন, নির্যাতনের ফলে আসামি মৃত্যুবরণ করেছেন। আসামি নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন, ২০১৩-এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

জেলার-কারারক্ষীসহ তিনজন শ্রীঘরে!

আপডেট সময় : ১০:২৪:৫৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯