নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি চার দিনের সরকারি সফরে মেহেরপুরে এসেছেন। এ চার দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি ও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি যশোরের উদ্দেশে রওনা হন। পরে যশোর থেকে সড়ক পথে ঝিনাইদহ হয়ে রাত ১০ টার দিকে মেহেরপুরে তাঁর নিজ বাসভবনে পৌঁছান। আজ শুক্রবার বেলা তিনটায় গাংনী উপজেলার ভাটপাড়ায় জেলা প্রশাসক ইকোপার্কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। পরদিন ৫ অক্টোবর শনিবা বেলা তিনটায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন। ৬ অক্টোবর রোববার ৬টা ১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন তিনি।























































