রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

৩ লাল কার্ডের ম্যাচে ড্র করেও ফাইনালে বার্সা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:২৬ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোপা দেল রেতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলের নাটকীয় ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর ফলে সেমির দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের এগিয়ে থেকে ফাইনালে পৌছে গেছে মেসিরা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে দলের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজকে। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে উত্তেজনাপূর্ণ পুরো ম্যাচে দু’দলের যে তিনজনকে খোলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি, তার মধ্যে রয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকারও। তবে মাঠ ছাড়ার আগে কাজের কাজটি করে যান তিনি।

এদিন, প্রথমার্ধের শেষদিকে সুয়ারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। লিওনেল মেসির শট অ্যাতলেতিকো গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল উদযাপন করেন উরুগুইয়ান তারকা। তবে বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ডে বার্সাকে ১০ জনের দলে পরিণত করেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জি রবার্তো।

এর মিনিট ১২ পর বেলজিয়ান মিডফিল্ডার ইয়ানিক কারাস্কোর লাল কার্ডে অ্যাতলেতিকোও হয়ে যায় দশজনের দল। ৮০ মিনিটের মাথায় নিশ্চিত সময়তায় ফিরতে পারতো সফরকারীরা। পেনাল্টি মিস করে বসেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কেভিন গ্যামেইরো। তিন মিনিট পর গোল করে প্রায়শ্চিত্ত করেন গ্যামেইরো। স্বদেশী অ্যান্তোনি গ্রিজম্যানের ক্রসে বল জালে পাঠান তিনি।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে অ্যাতলেতিকোর দরকার একটি মাত্র গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ডের খাতায় নাম লেখান সুয়ারেজ! বার্সা তখন ৯ জনের দল। কিন্তু, পাঁচ মিনিটের ইনজুরি সময়েও এ সুবিধা কাজে লাগাতে পারেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা।

আগামী ২৭ মে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবে বার্সা। প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস ও সেল্টা ভিগোর মধ্যকার বিজয়ী। গোলশূন্য ড্রয়ে দু’দলের প্রথম লেগ নিষ্পত্তি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

৩ লাল কার্ডের ম্যাচে ড্র করেও ফাইনালে বার্সা !

আপডেট সময় : ১২:০৫:২৬ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭