রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

এবার টি–২০তেও ‘৩০০’ রান!‌

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:০৪ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার টি–২০তে একটি ম্যাচে একজন ব্যাটসম্যান ব্যক্তিগতভাবে ৩০০ রান করেছেন। এটি কোন কল্পকাহিনী নয়। সত্যি এমনটি হয়েছে। আর এমন ব্যাটিং তাণ্ডব চালালেন দিল্লির ক্রিকেটার মোহিত আহলাওয়াত। টি–২০তে মাত্র ৭২ বলে অবিশ্বাস্য অপরাজিত ৩০০ করলেন তিনি।

জানা যায়, মঙ্গলবার দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল মাভি একাদশ বনাম ফ্রেন্ডস একাদশের। একুশ বছরের মোহিত খেলেছেন মাভি একাদশের হয়ে। মোহিত তার রাজকীয় ইনিংস সাজিয়েছেন ৩৯টি ছয় এবং ১৪টি চারের সাহায্যে। টি–২০ ফরম্যাটে বিশ্বের এই প্রথম কোনও ব্যাটসম্যান ৩০০ রান করলেন। অর্থাৎ ইতিহাসে নাম তুলে ফেললেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

১৮ ওভারের শেষে তার রান ছিল ২৫০। বাকি দুই ওভারে মোহিত পৌঁছে যান ৩০০ রানের মাইলফলকে। ‌ তার মধ্যে শেষ ওভারেই তোলেন ৩৪ রান। ‌ শেষ পাঁচ বলের পাঁচটাই ছয়!‌ তার দলের রান দাঁড়ায় ২০ ওভারে ৪১৬ রান ‌২ উইকেটের বিনিময়ে। মাভি একাদশ পরে এই ম্যাচ জেতে ২১৬ রানে।

মজার কথা হল, দিল্লির হয়ে মোহিত এর আগে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, তাও আবার ২০১৫ সালের অক্টোবর মাসে। সেই তিন ম্যাচে মোহিতের রান ছিল ৫। মাত্র ৫ রান, যার মধ্যে সর্বোচ্চ ৪। সেই মোহিতই মঙ্গলবার রানের ফুলঝুরি ছোটালেন ললিতা পার্কে, ঢুকে পড়লেন রেকর্ড বইয়ের পাতায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

এবার টি–২০তেও ‘৩০০’ রান!‌

আপডেট সময় : ১২:০২:০৪ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭