শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনা পৌর যুবলীগের সম্পাদকসহ ৩ জন বহিষ্কার!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় যুবলীগের কর্মী পল্টুকে হত্যা ও চোরাকারবারির অভিযোগের ভিত্তিতে দর্শনা পৌর যুবলীগের তিন নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলা যুবলীগের প্যাডে ২৮-০৮-২০১৯ তারিখ উল্লেখ করে পত্রিকার অফিসিয়াল ই-মেইলে পাঠানো চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে জানতে জেলা যুবলীগের দায়িত্বশীল কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থায়ীভাবে বহিষ্কার হওয়া নেতা-কর্মীরা দর্শনা মোবারকপাড়ার আলী হোসেনের ছেলে পৌর যুবলীগের সহসভাপতি আব্দুল মান্নান, কবির খালাশীর ছেলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম আলী তোতা ও দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত জিয়াউল হকের ছেলে পৌর যুবলীগের কর্মী দিপু রেজা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যকরী সংসদের সভায় তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও ই-মেইলে প্রেরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনা পৌর যুবলীগের সম্পাদকসহ ৩ জন বহিষ্কার!

আপডেট সময় : ১২:০১:০৯ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯