বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা

প্রসব ব্যথায় কাতর এক মায়ের অসহায় মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা। হাসপাতালে পৌঁছানোর আগেই লঞ্চের ভেতরেই জন্ম নেয় এক কন্যাশিশু আর সেই সংকটময় সময়েই এগিয়ে আসে মানুষ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা এমভি হাশেমপুর লঞ্চে ঘটে এই হৃদয়স্পর্শী ঘটনা। মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ করেই প্রসব ব্যথা শুরু হয় ওই প্রসূতির। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে লঞ্চেই জন্ম নেয় তার কন্যা সন্তান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁদপুর নৌ থানা পুলিশ। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।সম্মিলিত প্রচেষ্টায় মা ও নবজাতককে দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এস এস ইকবাল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রসূতির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মানবিক কাজ করে আমার খুব ভালো লাগছে।

এদিকে মানবিকতার আরেকটি নজির স্থাপন করেছেন লঞ্চ মালিক। নবজাতকের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দেওয়ার পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ যাতায়াত ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, তারা হাসপাতালে পৌঁছানোর আগেই এমন পরিস্থিতির মুখোমুখি হন, যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে সবার সহযোগিতায় মা ও সন্তান এখন চিকিৎসাধীন।

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক সুস্থ রয়েছে। তবে প্রসূতির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা

আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬