শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর-বারাদীর মাঝামাঝি স্থানে ইজিবাইক ও গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু, মহিলাসহ আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বারাদী থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুর যাওয়ার পথে রাজনগর-বারাদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী সদর উপজেলা কালীগাংনী গ্রামের আয়াজ উদ্দীনের ছেলে বাবর আলী (৬০), বলিয়ারপুর গ্রামের শিরিনা (৩৫), শিরিনার মেয়ে হোসনেয়ারা (১১), একই গ্রামের দবির মল্লিকের স্ত্রী তহমিনা (৫৫), জুগিন্দা গ্রামের আহাদ আলীর স্ত্রী সেফালীসহ আটজন আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত

আপডেট সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯