শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গার মোমিনপুরে কিশোরকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুষার (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত কিশোর চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের পশ্চিমপাড়ার লিটনের ছেলে এবং নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল বুধবার বিকেলে নীলমনিগঞ্জ স্কুলমাঠে ফুটবল খেলার মধ্যে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মিতুলের সঙ্গে তুষারের বাগবিত-া সৃষ্টি হয়। এরই জের ধরে সন্ধ্যায় মোমিনপুর বাজারে তুষারকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে মিতুল। স্থানীয় ব্যক্তিরা আহত তুষারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। পরে তুষার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গার মোমিনপুরে কিশোরকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯