শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

পিতা সমশেরকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৪:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

কয়রাডাঙ্গা থেকে ট্রাক নিয়ে খুলনায় যাওয়া পিতা-পুত্রের ওপর হামলার ঘটনা
নিউজ ডেস্ক:খুলনায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের পিতা-পুত্রের ওপর হামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হাতিকাটা ও আলুকদিয়া এলাকায় খুলনা ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে খুলনা পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিদের তাঁদের নিজ হেফাজতে খুলনা থানায় নিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম হ্যাপি (৩৪), ইয়াছিন আলী (৩২) ও রাকিব উদ্দীন রিয়াদ (৩২)।
জানা যায়, খুলনায় বাঁশবোঝাই ট্রাকে পিতা-পুত্রের ওপর হামলা চালায় এক দল সন্ত্রাসী। ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হন পিতা সমশের ম-ল। নিহত সমশের ম-ল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত তমেজ আলীর ছেলে। সন্ত্রাসীদের হামলায় নিহত সমশের ম-লের ছেলে রোকনুজ্জামান রোকনও গুরুত্বর জখম হন। পরে খানজাহান আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সমশের ম-লের লাশ উদ্ধারসহ আহত রোকনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় তদন্তে নামে খুলনা পুলিশ। তদন্তের অল্প সময় পরই তারা হামলাকারীদের বিষয়ে সন্ধান পান। পরে খুলনা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের সহায়তায় আলুকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত রজব আলীর ছেলে ট্রাকচালক রকিবুল ইসলাম হ্যাপিকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর অপর সহযোগীদের নামও স্বীকার করেন গ্রেপ্তার হ্যাপি। পরে অভিযানকারী দল আলুকদিয়া এলাকার মৃত মাহাবুব উদ্দীনের ছেলে মাইক্রোবাসচালক রাকিব উদ্দীন রিয়াদ ও হাতিকাটা এলাকার মৃত মতলেব ম-লের ছেলে মুরগির ব্যবসায়ী ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেয়। এরপর খুলনা পুলিশ গ্রেপ্তার আসামিদের তাদের হেফাজতে খুলনায় নিয়ে যায়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের সমশের ম-লকে হত্যা ও তাঁর ছেলে রোকনের ওপর হামলার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, খুলনা পুলিশ চুয়াডাঙ্গাতে এসে আসামিদের বিষয়ে তথ্য দেওয়াসহ তাঁদের গ্রেপ্তারে সহযোগিতা চায়। পরে সদর থানা পুলিশ তাঁদের সহযোগিতা করে হাতিকাটা ও আলুকদিয়া এলাকার তিনজনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। এরপর গ্রেপ্তার হওয়া আসামিদের খুলনা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত রোববার ট্রাকের চালক অসুস্থ থাকায় ট্রাকের মলিক নিহত সমশের ম-ল ছেলে রোকনকে বলেছিলেন, আলমডাঙ্গার কয়রাডাঙ্গা, পীরপুর ও ব্রিজ মোড় এলাকা থেকে ট্রাকে বাঁশ লোড করতে। ট্রাকে বাঁশ লোড করা হয়ে গেলে সমশের ম-ল ও ছেলে রোকন ট্রাক নিয়ে খুলনার উদ্দেশে রওনা দেন। পরদিন সোমবার ভোরে তাঁরা খুলনার খানজাহান আলী থানার রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে চিংড়িখারী এলাকায় পৌঁছালে এক দল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সমশের ম-ল। এ ছাড়াও ছেলে রোকন গুরুতর জখম হন। পরে খানজাহান আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত সমশের ম-লের লাশ উদ্ধার করাসহ রোকনকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। এরপর আহত রোকনের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় স্থানান্তর করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

পিতা সমশেরকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১০:১৪:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯