বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দর্শনার রোকনকে হত্যার অভিযোগ তুলে মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৭:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

দামুড়হুদায় বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী নিহতের ঘটনা
নিউজ ডেস্ক:দামুড়হুদার জয়রামপুরে দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত রোকনকে অপহরণ করে হত্যার অভিযোগ তুলে সাতজনের নামে আদালতে মামলা করেছেন রোকনের পিতা আবু বক্কর ছিদ্দিক। নিহত রোকনের পিতা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে গত সোমবার দামুড়হুদা আমলি আদালতে দর্শনা দক্ষিণ চাঁদপুরের হল্ট স্টেশন বাজারপাড়ার মৃত হুজুর আলীর ছেলে মাছুমকে ১ নম্বর আসামি করে মোট ৭ জনের নামে অপহরণের পর হত্যার অভিযোগ তুলে এ মামলা করেন।
মামলার বিবরণে জানা গেছে, দামুড়হুদার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ার আবু বক্কর ছিদ্দিকের ছেলে রোকনকে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে মুঠোফোনে কল করে জরুরি কাজ আছে বলে ডাকেন তাঁর বিশ্বস্ত বন্ধু একই এলাকার মুন্নাফ আলীর নাতি সজল। রোকন ফোন পাওয়ার পর তাঁর পিতাকে বলেন, সজল ছটাংগার মাঠে দেখা করতে ডাকছেন। এ কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় রোকনের পিতা আবু বক্করের চিন্তা হয়। এরপর সন্ধ্যার দিকে রোকনকে খুঁজতে তাঁর পিতা ছটাংগার মাঠে যান। সেখানে অনেক খোঁজাখুঁজির পর রোকনকে খুঁজে পাওয়া না গেলে, সজলের কাছে রোকনের সন্ধান জানতে চান তিনি। এ সময় সজল কোনো সদুত্তোর দিতে পারেননি। এর পরদিন সকালে আবু বক্কর ছিদ্দিক জানতে পারেন, দামুড়হুদার জয়রামপুরে দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে রোকন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ছুটে যান রোকনের পিতা। সেখানে লাশ দেখে লাশটি রোকনের বলে শনাক্ত করেন তিনি।
এ ঘটনার পাঁচ দিনের মাথায় একই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে মাছুম, মৃত আয়জাল মল্লিকের ছেলে আলিহীম, নজু জোয়ার্দ্দারের ছেলে লিমন, রাজ্জাকের ছেলে রাজিব, মুন্নাফের নাতি সজল, আপু জোয়ার্দ্দারের ছেলে রফিকুল ইসলাম রফিক, আলী মিয়ার ছেলে সুমন মোট সাতজনকে আসামি করে আমলি আদালত দামুড়হুদায় মামলা দায়ের করেন নিহত রোকনের পিতা আবু বক্কর ছিদ্দিক। আদালত মামলাটি আমলে নেওয়ার জন্য দামুড়হুদা থানাকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘আদালত থেকে এখন পর্যন্ত এমন কোনো আদেশপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

দর্শনার রোকনকে হত্যার অভিযোগ তুলে মামলা

আপডেট সময় : ১০:০৭:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯