শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

৪০২ বোতল ফেনসিডিলসহ হাসান আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দর্শনার ঝাঝাডাঙ্গায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দর্শনার ঝাঝাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০২ বোতল ফেনসিডিলসহ হাসান মুন্সি (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬-এর একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুর রহমান খোকনের বাড়ির পাশের পাকা রাস্তার ওপর থেকে ৪০২ বোতল ফেনসিডিলসহ ইউনিয়নের মদনা গ্রামের পশ্চিমপাড়ার মৃত খালেক মুন্সির ছেলে মাদক ব্যবসায়ী হাসান মুন্সিকে (৩৪) আটক করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেনসিডিল ও আটক আসামিকে দামুড়হুদা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

৪০২ বোতল ফেনসিডিলসহ হাসান আটক

আপডেট সময় : ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯