শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

কালীগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে আহত ১০

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২২:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান (৩৫), শিমুল (২৫), কাজল (২২), সাদ্দাম (২৫), আমেনা বেগম (৩০), সুজন (২৫), মাখন দাস (৫০), প্রফুল্ল দাসসহ (৪০) আরও দুজন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথের মধ্যে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

কালীগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে আহত ১০

আপডেট সময় : ১০:২২:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯