মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৭০৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে পুলিশ সদস্যদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত রয়েছে, পুলিশে হেলিকপ্টারের অন্তর্ভুক্তি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আধুনিক যানবাহন ও অন্যান্য সরঞ্জামের যোগান দেওয়ার কাজ চলমান রয়েছে।’

জাতীয় সংসদে আজ নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফকরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইনশৃঙ্খলা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ‘ফলে, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে-মানবাধিকার সমুন্নত রেখে জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সকল ধরনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ সেবা সহজে নিশ্চিত করতে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯’ এর কার্যক্রম চলমান পরিচালনা করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬