শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৪:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

মেহেরপুরে শিক্ষার মনোন্নয়নে মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরে তাদের চেতনাকে জাগ্রত করে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ, রাজনৈতিক সহকর্মী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের সহযোদ্ধা, বৃহত্তর কুষ্টিয়া জেলার মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠকদের প্রধান পুরুষ ছিলেন ছহিউদ্দিন বিশ^াস। ছহিউদ্দিন বিশ^াসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, কলেজটি নাম ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ’, মেহেরপুরে যথার্থই হয়েছে। কলেজটিকে দেশের মধ্যে একটি আদর্শ মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডিসহ সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান মালেক, শিক্ষাবিদ সুরাইয়া বানু, প্রভাষক তৌহিদ আলী, প্রভাষক নাজমা পারভীন, প্রভাষক আজাদ আলী, হাশেম আলী, শফিউদ্দীন, রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

আপডেট সময় : ১০:১৪:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯