শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনার মামুন ও জেবুল গুলিবিদ্ধ অবস্থায় আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২১:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা, পুলিশের গুলি
নিউজ ডেস্ক:ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মথুরাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৬)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ও সদর থানার পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি শুরু করলে মোটরসাইকেলের দুজন আরোহী ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় মাদকবহনকারী মোটরসাইকেলটি। সেখান থেকে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনার মামুন ও জেবুল গুলিবিদ্ধ অবস্থায় আটক

আপডেট সময় : ১০:২১:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০১৯