রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, পিতাকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৪:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সালমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে কনের পিতাকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সালমা আক্তারের কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহা ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গার গ্রামে বিবাহের আয়োজন করেন পরিবারের লোকজন। গতকাল দুপুরে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্যবিবাহটি বন্ধ করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলামকে আটক ও তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, পিতাকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৪:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০১৯