শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে লাইনচ্যুত ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এতে দীর্ঘ আট ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওসার মাহমুদ জানান, ভেঙে যাওয়া লাইনের চারটি স্লিপার স্থানীয়ভাবে মেরামতের পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে গত রোববার দিবাগত রাত ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করে। পরে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়। এর পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে রাত ৩টা ৩৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে দাঁড়িয়ে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি।উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে স্টেশনের ইউপি গেটে এসে দুটি বগি ও আটটি চাকা নিয়ে লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সারা দেশের সব রুটের ট্রেন চলাচল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯