শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদ- প্রদান করেছেন আদালত। দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই গ্রামের হুজুর আলীর ছেলে শুকুর আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি অ্যাড. আব্দুল খালেক জানান, ১৯৯৯ সালের ৩১ মে মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে কানাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও তাঁর বাড়ির লোকজন যৌতুকের জন্য ওই গৃহবধূকে নির্যাতন করতেন। ২০০১ সালের ২৯ জুন উজ্জ্বল হোসেন খুন করেন তার স্ত্রী মনোয়ারা খাতুনকে। এ ঘটনার পর ওই বছরের ১ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বলাতলা খাল থেকে মনোয়ারা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। থানায় গিয়ে মেয়ের পোশাক ও ছবি দেখে লাশ শনাক্ত করেন পিতা। এ ঘটনায় ৬ জুলাই নিহত মনোয়ারা খাতুনের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় আটজনের নামে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১৫ ফেব্রুয়ারি ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত স্বামী উজ্জ্বল হোসেন ও প্রতিবেশী শুকুর আলীকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করেন। এ মামলার আসামি আব্দুর রাজ্জাক বিচার চলাকালীন সময়ে মারা গেছেন। অন্য দুই আসামি আজিজুল হক ও মেঘা ম-লের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন বিচারক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন!

আপডেট সময় : ১২:৩৬:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯