শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

কার্পাসডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় দিনমজুরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ৪ আগস্ট এ ধর্ষণের ঘটনা ঘটে। গত রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি ধর্ষণ মামলা করেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত ধর্ষক সুলতানকে (২১) আটক করেছে পুলিশ। আটক সুলতান একই এলাকার তুরাপ আলীর ছেলে।মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনমজুরের বাড়িতে ঢুকে ফুঁসলিয়ে তাঁর শিশুকন্যাকে ধর্ষণ করেন সুলতান। পরে শিশুটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। ঘটনাটি জানার পর গত রোববার রাতে ওই শিশুর মা বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘গত রোববার রাতে ধর্ষণের শিকার ওই শিশুটির মা বিউটি খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন। আমরা আজ (সোমবার) দুপুরে নিজ বাড়ি থেকে ধর্ষক সুলতানকে আটক করেছি এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবীর বলেন, শিশুটির শরীরের প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (আজ) শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

কার্পাসডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯