শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা বাস টার্মিনালে শাপলা পরিবহনে ডিবি পুলিশের অভিযান

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা বাস টার্মিনালে শাপলা পরিবহনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বাস টার্মিনালে শাপলা পরিবহনের একটি বাসে এ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২৫) ও জীবন হোসেন (২৪)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে যাত্রীবেশে দুই মাদক ব্যবসায়ী শাপলা পরিবহনের একটি বাসে উঠেছেন। তাঁরা চুয়াডাঙ্গা টার্মিনাল হয়ে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট এলাকায় ওই ফেনসিডিল পৌঁছে দিয়ে আসবেন। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন ফোর্সসহ চুয়াডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেন। সকাল ১০টার দিকে শাপলা পরিবহনের ওই বাসটি চুয়াডাঙ্গা টার্মিনালে এসে পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনার হঠাৎপাড়া আনোয়ারপুর গ্রামের শাহাদত আলীর ছেলে জাহিদুল ইসলাম ও দুধপাতিলা গ্রামের মিনারুল ইসলামের ছেলে জীবন হোসেনকে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার ওই দুই মাদক কারবারিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হলে গতকালই তাঁদের আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯