শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

আকন্দবাড়ীয়ায় ফেনসিডিল, গাঁজাসহ রনি আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৬:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার রনি (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। গতকাল রোববার বিজিবি বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করে। গ্রেপ্তার রনি আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বিজিবি।
এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির বিশেষ টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার রনি ফেনসিডিল, গাঁজাসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর ৫৮ বিজিবির হাবিলদার সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রনিকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় আসামির বাড়ি তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরদিন রোববার বিজিবি বাদী হয়ে রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে। আজ ওই আসামিকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

আকন্দবাড়ীয়ায় ফেনসিডিল, গাঁজাসহ রনি আটক

আপডেট সময় : ১১:২৬:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০১৯