শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও শহীদ নুর আলী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মন্টু এবং দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মানিক ঘোষ গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। গতকাল শনিবার দুপুরের দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের ঈশ্বরবা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তাঁরা আহত হন। আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক মানিক ঘোষ জানান, তাঁরা দুজন কোটচাঁদপুর থেকে কাজ শেষে কালীগঞ্জ ফিরছিলেন। পথের মধ্যে ঈশ্বরবা নামকস্থানে রাস্তায় কাঁদা ও গর্ত থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তাঁরা। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অরুণ কুমার জানান, আহত সাংবাদিক রফিকুল ইসলামের হাত, পা এবং বুক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত। কালীগঞ্জের দুই সাংবাদিক আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি ও প্রেসক্লাবের নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০১৯