শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

দর্শনায় গরুর পেটে মিলল সোনার চেইন

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় দীর্ঘ ৪ মাস পর গরুর পেট থেকে উদ্ধার হলো ৩০ হাজার টাকা মূল্যের সোনার চেইন। ঘটনাটি ঘটেছে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ার কেরুজ চিনিকলের গ্যারেজ বিভাগের মেম্বার আজিবার রহমানের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে। গরুর মালিক শরিফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে বছরখানেক আগে একটি গরু কিনে বাড়িতে পোষা শুরু করেন তিনি। একপর্যায়ে চার মাস আগে শরিফুলের স্ত্রী গরুর খাবার দিতে গেলে তাঁর গলায় থাকা সোনার চেইনটি ছিড়ে গরুর খেতে দেওয়া ঘাসের ভেতরে পড়ে যায়। এ সময় গরু ঘাসের সঙ্গে চেইনটি খেয়ে নেয়। এ কারণে ঘাসের ভেতরে অনেক খোঁজাখুঁজির পরও ৩০ হাজার টাকা মূল্যের চেইনটি আর পাওয়া যায়নি। পরে ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে গরুটি জবাই করা হয়। বাড়ির গৃহিনী শরিফুলের মা ও স্ত্রী গরুর ভুড়ি পরিষ্কার করতে গেলে গরুর সাতপর্দার ভেতরে সোনার চেইনটি খুঁজে পান। এতে বাড়ির লোকজন আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ ঘটনা এলাকাই ছড়িয়ে পড়লে সোনার চেইনটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে শরিফুলের বাড়িতে। পরে সোনার দোকানে গিয়ে চেইনটি ওয়াশ করে বাড়িতে আনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

দর্শনায় গরুর পেটে মিলল সোনার চেইন

আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯