শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়াল

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা এক শ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ১০৭ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৬৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদের এ তথ্য জানান। তবে সারা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যবসায়ী ও সদর হাসপাতালের প্রধান সহকারী রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর এ ৩৪ দিনে গড়ে প্রতিদিন ৩ জন করে ডেঙ্গু রোগে আক্রন্ত হচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান সহকারী মসিউর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গত বৃহস্পতিবার। এখন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে একটা ভীতি কাজ করছে। পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, সদরের বাইরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু আক্রান্তদের তথ্য তাঁদের কাছে নেই। তাই ডেঙ্গুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ ছাড়াল

আপডেট সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০১৯