শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

আলমডাঙ্গায় যাত্রীর ২০ হাজার টাকা ছিনতাই

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার রেলস্টেশনে অভিনব কায়দায় ট্রেনযাত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের নিকট অভিযোগ করবেন বলে জানান ভুক্তভোগী আলমডাঙ্গার ব্র্যাক কর্মকর্তার স্ত্রী বিউটি ঘোষ। জানা গেছে, ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিতে আলমডাঙ্গার ব্র্যাক অফিসের কর্মকর্তা সুব্রত কান্তি ঘোষ তাঁর স্ত্রী বিউটি ঘোষসহ যশোরে যাওয়ার জন্য আলমডাঙ্গা রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। সকাল ১০টার দিকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে স্টেশনের প্ল্যাটফর্মে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তাঁরা দ্রুত ট্রেনে উঠতে গেলে স্ত্রী বিউটি ঘোষের ভ্যানিটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান অজ্ঞাতনামা এক যুবক। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার চেষ্টা করে। কিন্তু ওই ছিনতাইকারী পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করবেন বলে জানান বিউটি ঘোষ ও তাঁর স্বামী সুব্রত কান্তি ঘোষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

আলমডাঙ্গায় যাত্রীর ২০ হাজার টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:২১:২৬ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০১৯