শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

আলমডাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে গণধোলাই

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ভোগাইল বগাদিতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ভোগাইল বগাদি সোনার মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের মেয়ে মেহেরপুরের গাংনী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই কলেজের ছাত্র গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের আব্দুল মজিদ আলীর ছেলে আশিক আহমেদ (১৭)। গতকাল বৃহস্পতিবার কলেজের ক্লাস শেষে ওই কলেজছাত্রী তার বাড়িতে ফেরার সময় মোটরসাইকেলযোগে আশিক আহমেদ তার পিছু নেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে ভোগাইল বগাদি গ্রামে পৌঁছে ওই কলেজছাত্রী উত্ত্যক্তের বিষয়টি তার এক বন্ধুকে ফোন করে বলে। পরে তার বন্ধু ও স্থানীয় লোকজন আশিককে ধাওয়া করে সোনার মোড় নামক স্থানে তাকে ধরে গণধোলাই দেয়। এ সময় লোকজন আশিককে ওই কলেজছাত্রীর বাড়িতে নিয়ে এসে আটকিয়ে রেখে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেন। পরে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহানুর রহমান উভয় পরিবারের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে আশিককে মুক্তি দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

আলমডাঙ্গায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে গণধোলাই

আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯