শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৪:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

এনজিওকর্মী রুবেল মারাত্মক জখম

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মারাত্মকভাবে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অবস্থিত সিও এনজিও শাখা অফিসের ফিল্ড অফিসার রুবেল হোসেন (২৭) মোটরসাইকেলযোগে নেহালপুর গ্রামে সমিতির কিস্তির টাকা আদায় করতে যাচ্ছিলেন। এ সময় ডিঙ্গেদহ থেকে হিজলগাড়ী অভিমুখে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন মোটরসাইকেলচালক রুবেল হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন। সেখান থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে

আপডেট সময় : ০১:৪৪:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯