শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

জীবননগরে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৬:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর সন্তোষপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. জলিল ম-লের ছেলে মোজাম্মেল হক (৪০) ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার পাড়ার শহিদুলের ছেলে রাসেল (১৮)। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জীবননগর থানাধীন সন্তোষপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় জীবননগর উপজেলার সন্তোষপুর বাজার-সংলগ্ন মেসার্স অঙ্গন ফিলিং স্টেশনের সামনে দর্শনা-জীবননগর মহাসড়কের ওপর থেকে ৮৮ বোতল ফেনসিডিলসহ জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. জলিল ম-লের ছেলে মোজাম্মেল হক (৪০) ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার পাড়ার শহিদুলের ছেলে রাসেলকে (১৮) আটক করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেনসিডিল ও আটক ব্যক্তিদের নামে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ২৫-ই(২) ধারার মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

জীবননগরে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:৪৬:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০১৯