শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

গাংনীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মোমিন নামের একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম এ কারাদ-াদেশ দেন। আব্দুল মোমিন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৯ জুলাই রাতে মোমিন পরকিয়ায় আসক্ত হয়ে স্ত্রী মাকসুরাকে প্রথমে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে এটিকে ডাকাতির ঘটনা বলে সাজানোর জন্য তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখেন। পরদিন মাকসুরার ভাই মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা প্রাথমিক তদন্ত সম্পন্ন করে নিহত ব্যক্তির স্বামী আব্দুল মোমিনকে একমাত্র আসামি উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আব্দুল মোমিন আদালতে তাঁর স্ত্রীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলার সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে বিচারক আব্দুল মোমিনের যাবজ্জীবন কারাদ-াদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

গাংনীতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন জেল

আপডেট সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯