শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল ম-লের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, মঙ্গলবার ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি গাছকাটা করাত, দুটি হাঁসুয়া ও রশি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০১৯