রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

জীবননগরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার উথলী বাজার পাড়ার মৃত আবুল বরকত বিশ্বাসের ছেলে মো. আলমগীর হোসেন (৫০) ও উপজেলা মৃগামারী পশ্চিম পাড়া গ্রামের রওশাদ ম-লের ছেলে রাজ্জাক ম-ল (৪৩)। গতকাল রোববার ভোর সাড়ে ছয়টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার কর হয়। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র‌্যাব-৬-এর অভিযানিক দল জীবননগর বাসস্ট্যান্ড-সংলগ্ন নুর মুহাম্মদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেনসিডিল ও গ্রেপ্তার দুই আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-ই(২) ধারার মামলা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

জীবননগরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯