রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ঝিনাইদহে গুদাম পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

ধান-চাল সংগ্রহে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না

নিউজ ডেস্ক:অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহে কোনো অনিয়ম দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আগামী বছরে মাঠ থেকেই কৃষকেরা ধান বিক্রি করতে পারবেন। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ সদর খাদ্যগুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, যেসব স্থানে অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেখানে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, তালিকাভুক্ত কৃষক খাদ্যগুদামে ধান দিতে পারছেন না, এমন সংবাদে যেখানেই পাচ্ছি সেখানেই লোক পাঠাচ্ছি। শুধু তাই না, মন্ত্রণালয় ও অধিদপ্তর মিলে ২০টি টিম এ বিষয়ে মনিটরিংয়ে আছে। তারা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করছে। কোনো স্থানে ধান বিক্রিতে যদি অনিময় হয়ে থাকে তাহলে সেখানে তদন্ত করা হবে। তিনি আরও বলেন, ‘অন্যবারের চেয়ে এ বছর ধান ও চাল সংগ্রহে অনেক সুষ্ঠুভাবে হয়েছে। আমরা মনে করি এ বছর রাজনৈতিক চাপ নেই।’
পরিদর্শনকালে খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক আবদুল আজিজ মোল্লা, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মহসীন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড, আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

ঝিনাইদহে গুদাম পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

আপডেট সময় : ০৭:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯