রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

প্রায় অর্ধশতাধিক আহত, ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে
নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ নারীসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় প্রায় ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অবস্থায় ছয়জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য ইসরাইল ও একই দলের গ্রাম্য মাতবর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার তিনজনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে গতকাল সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ নারী, বৃদ্ধসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা এবং সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী-সমর্থকদের মধ্যে উপজেলা নির্বাচনের পর থেকেই বিরোধ চলে আসছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

প্রায় অর্ধশতাধিক আহত, ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর

আপডেট সময় : ০৭:৪৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯