রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ব্রিজ নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দুটি বৃহৎ আকারের গার্ডার ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ২০ জন শ্রমিক। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ব্রিজে গার্ডার ভেঙে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লিউ ০৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে ব্রিজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল। কোম্পানির ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধানতাবশত প্রায় এক শ ফুট দৈর্ঘ্যরে গার্ডার দুটি নিচে পড়ে ভেঙে গেছে। শ্রমিকেরা এ সময় খাবার খেতে গিয়েছিলেন, তাই বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে, কাজে ত্রুটি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিদর্শন করে দেখা গেছে, ব্রিজের কাজে ব্যবহৃত পাইপ ও শার্টারগুলো দীর্ঘদিনের পুরোনো ও মরিচা ধরা। প্রায় দেড় শ টন ওজনের ভর সইতে না পারায় গার্ডার দুটি পড়ে গেছে। বিষয়টি নিয়ে প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে সাইট ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে-বুঝে বলা যাবে। তবে নিশ্চয় কাজে কোনো ত্রুটি ছিল। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। এ প্রজেক্টের একটি অফিস যশোরে আছে, তাদের সঙ্গে কথা বলুন। আমরা ব্রিজ নির্মাণের কোনো খোঁজই রাখি না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

ব্রিজ নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার

আপডেট সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০১৯