শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, গোটা এলাকায় আতঙ্ক!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

জীবননগর পৌর এলাকার একাধিক বাড়িতে রাতের আধারে চাঁদাবাজ চক্রের চিঠি
নিউজ ডেস্ক:জীবননগর পৌর শহরের রাজনগরপাড়ায় একাধিক বাড়িতে চাঁদার টাকা চেয়ে চিঠি ও টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করছে একটি চাঁদাবাজ চক্র। এ ঘটনায় গোটা এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জীবননগর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড রাজনগরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
রাজনগরপাড়ার বাবলুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমার বাড়িতে গত সোমবার রাতের আঁধারে দুই লাখ টাকা দাবি করে কে বা কারা চিঠি দিয়ে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে চিঠি পাই। টাকা না দিলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে ওই চিঠিতে। একই অভিযোগ করেন রাজনগরপাড়ার মৃত নাসির উদ্দিনের ছেলে। তাঁকেও একই ধরনের চিঠি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, রাজনগরপাড়ার সাধন, আলী কদরসহ বেশকিছু বাড়িতে চাঁদার চিঠি পাঠিয়েছে এ সিন্ডিকেট। তবে এলাকাবাসীর দাবি, এলাকাতে বেশকিছু উঠতি বয়সের ছেলেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ায় তারা এলাকায় নিজেদের দাপট দেখানোর জন্য এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের কাজ করছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘রাজনগরপাড়ায় চিঠি দিয়ে চাঁদা দাবি করার বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, খুব শিগগিরই এ সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, গোটা এলাকায় আতঙ্ক!

আপডেট সময় : ১২:৪৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০১৯