রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

চুয়াডাঙ্গার গোপিনাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার গোপিনাথপুরে বিদেশ কর্মী পাঠনোর টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন গোপিনাথপুর গ্রামের স্কুলপাড়ার আফজেল আলীর দুই ছেলে ছেলে আলিম মেম্বর (৪৫), কালাম আলী (৩৭), একই এলাকার মৃত সামছদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৪৫), মফিজ উদ্দীনের স্ত্রী সামেনা খাতুন (৪০) আইয়ুব আলীর স্ত্রী সায়েরা খাতুন (৩৯)।
জানা যায়, দুই বছর পূর্বে আলিম মেম্বরের ছেলে রাজিব হোসেনকে ভালো চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা নিয়ে কুয়েতে পাঠান মফিজ উদ্দীন ও তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম। কুয়েতে পাঠানোর এক বছর অতিবাহিত হলেও সেখানে রাজিবকে কোনো চাকরি মিলিয়ে দেননি তাঁরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে বাগবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পরিবারের মোট পাঁচজন গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ দিকে হাসপাতালে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে দুই পক্ষের স্বজনদের মধ্যে মারমুখি অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, চুয়াডাঙ্গার গোপিনাথপুরে বিদেশে কর্মী পাঠানোর টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

চুয়াডাঙ্গার গোপিনাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০১৯