শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪১:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

মেহেরপুর ও ঝিনাইদহে তাঁতী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর:
বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাঁতী দলের জেলা সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্যসচিব আলহাজ্ব মুজিবুর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
ঝিনাইদহ:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে তাঁতী দলের জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা হাজি মজিবুর রহমান, ড. মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপ্পু, আহসান হাবীব রনকসহ অন্যরা বক্তব্য দেন। সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি

আপডেট সময় : ১১:৪১:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০১৯