শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

গাংনীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূ হাসপাতালে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূর শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেহেরপুর জেলায় আম্বিয়া খাতুনই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী। গতকাল মঙ্গলবার সকালে গাংনীর হুদা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার পর তিনি ডেঙ্গু পজিটিভ শনাক্ত হলে তাৎক্ষণিক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত আম্বিয়া খাতুন জানান, চার দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। গতকাল সকালে হুদা ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করলে তারা জানায়, ডেঙ্গু রোগ হয়েছে। তাঁদের পরামর্শে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন আম্বিয়াকে। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলার মহিলা ওয়ার্ডে মশারির ভেতর চিকিৎসা নিচ্ছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, ‘স্থানীয় হুদা ডায়াগনস্টিক সেন্টার এনএসওয়ান ও আইজিএম কিট সংযোজন করেছে। তাঁরা আম্বিয়া খাতুনের রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ শনাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। তার অবস্থা সকালের দিকে ক্রিটিক্যাল ছিল। তবে দুপুরের পর থেকে তার শরীরের অবস্থা ভালো রয়েছে। রক্তের প্লাটিলেটের অবস্থাও স্বাভাবিক রয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

গাংনীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গৃহবধূ হাসপাতালে

আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০১৯