শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

ফেনসিডিল, পাঁচ কেজি গাঁজাসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আসামিদের আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক সাজ্জাদ সারোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপি টহল কমান্ডার নায়েক মো. জুলহাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পীরপুরকুল্লা গ্রামের নরীপাড়া পাকা রাস্তার ওপর থেকে সাড়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজাসহ দুই যুবককে আটক করেছেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পুকুরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে আলামিন শেখ (৩২) ও দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের ছোরাত আলীর ছেলে সেলিম (৩০)। গাঁজাসহ আটক আসামিদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এ দিকে গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মালিতাপাড়া মাঠ থেকে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

ফেনসিডিল, পাঁচ কেজি গাঁজাসহ দুজন আটক

আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯