শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

নারী শ্রমিকের মৃত্যু, মালিকের রহস্যজনক আচরণ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

মেহেরপুরে তুলা জিনিং করা মেশিনে মাথার চুল পেঁচিয়ে
নিউজ ডেস্ক:মেহেরপুরে তুলা জিনিং করা মেশিনে মাথার চুল পেঁচিয়ে দিপালী খাতুন (৩৫) নাামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর বিসিক শিল্পনগরীর একটি তুলা জিনিং মিলে এ ঘটনা ঘটে। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কন্যাসন্তানের জননী নিহত দিপালী খাতুন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তবে শহরের মিয়া পাড়ায় তাঁরা ভাড়া বাসাতে বসবাস করতেন।
তুলা জিনিং কারখানার অপর এক শ্রমিক ইসমত আরা বলেন, ‘প্রতিদিনের ন্যায় আজকেও দিপালী কাজ করছিল। দুপুরের খাওয়ার সময় আমি দিপালীকে খাওয়ার জন্য বললে সে আমাকে বলে, তুমি খাও, আমি পরে খাচ্ছি। এরপর কারখানার ভেতর থেকে মৃদু শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি, দিপালী মেঝেতে পড়ে আছে এবং তার পিছনের চুল উঠে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে আমি চিৎকার দিলে পাশের কারখানার শ্রমিকেরা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দিপালীকে মৃত ঘোষণা করে।’
মৃত্যুর ঘটনার পর বিসিকের শ্রমিকেরা মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান। এ ঘটনায় তুলা জিনিং কারখানার মালিক কুষ্টিয়ার রিপন লাপাত্তা রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ দিকে নিহত দিপালীর চাচা আরাফাত আলী অভিযোগ করে বলেন, যদি দিপালীর দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে মালিকসহ অন্য শ্রমিকেরা কেনো পালিয়ে যাবেন। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল সত্যি বেরিয়ে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

নারী শ্রমিকের মৃত্যু, মালিকের রহস্যজনক আচরণ

আপডেট সময় : ১০:২৯:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯