শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

মেহেরপুরে সবজিবোঝাই ট্রাক উল্টে আহত ১

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার রাজনগরে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পুকুরে পড়ে হৃদয় নামের এক কলেজছাত্র আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে কাঁচামালবোঝাই করে মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে একটি ট্রাক বেপরোয়া গতিতে মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। এমন সময় রাজনগর মোড়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে চালক ও হেল্পার দুজনেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। ট্রাকটি নিজের গতিতে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে, পরে পাশের একটি পুকুরে উল্টে যায়। এ সময় গাছের সঙ্গে মাচায় বসা কলেজছত্র হৃদয় মাটিতে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। বর্তমানে হৃদয় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

মেহেরপুরে সবজিবোঝাই ট্রাক উল্টে আহত ১

আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯