শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

প্রতিপাদ্য : ধর্ষকেরা দানব; অমানুষ তো বটেই

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

দেশব্যাপী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
নিউজ ডেস্ক:‘ধর্ষকেরা দানব; অমানুষ তো বটেই’ প্রতিপাদ্যে দেশব্যাপী শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা ও এডাব চুয়াডাঙ্গা এ আয়োজন করে। জেলা এডাবের সভাপতি ও প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চুয়াডাঙ্গা জেলা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি হামিদুল হক মুন্সি, সিপিবির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক সমিতির সভাপতি শাহ আলম সনি, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি মানিক আকবর প্রমুখ।
দেশের বর্তমান পরিস্থিতির আশু সমাধান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, রক্ষক যখন ভক্ষক হয়, তখন বিষয়টি ভয়ঙ্কর রূপ নেয়। বিশেষ করে স্কুল-মাদ্রাসার সাম্প্রতিক ঘটনায় মানুষ আতঙ্কিত। এখানে স্কুল-মাদ্রাসার ম্যানেজিং কমিটিরও ভূমিকা আছে। কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজ নেবে এবং ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন। সর্বোপরি আইনের শাসন নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে উপকারভোগী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকসহ অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

প্রতিপাদ্য : ধর্ষকেরা দানব; অমানুষ তো বটেই

আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯