শনিবার | ৪ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় স্কুলছাত্রী লাবিবার মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাইকা তাসনিম লাবিবা (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্কুলছাত্রী লাবিবা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়ার সুলতান মাহমুদ লিটনের মেয়ে। সে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। লাবিবার বাবা চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কেদারগঞ্জ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, সাইকা তাসনিম লাবিবা প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত ছিল। এ ঘটনার তিন দিনের মাথায় শিশু বিশেষজ্ঞ ডা.আসাদুর রহমান খোকনের শরণাপন্ন হয় তার পরিবার। পরে ডা.আসাদুরের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল লাবিবার। গতকাল রোববার সকালে তার অবস্থার অবনতি হলে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবুল হোসেনের নিকট দেখানো হয়। তিনি লাবিবার পরীক্ষা-নিরীক্ষা করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লাবিবা।
ডা. আবুল হোসেন বলেন, ‘আমরা তার রক্ত পরীক্ষা ও এক্স-রে করিয়েছি। লান্সে ইনফেকশনসহ সে নিউমোনিয়ায় ভুগছিল। এ সময় রোগীর এক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। মূলত তার জ্বর আর প্রচ- ঠান্ডা লেগেছিল, সঙ্গে প্রচুর কফও জমেছিল।’ এ দিকে আজ সকাল নয়টায় বটিয়াপাড়ার পারিবারিক কবরস্থানে লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে বলে জানান লাবিবার বাবা সুলতান মাহমুদ লিটন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের

চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় স্কুলছাত্রী লাবিবার মৃত্যু

আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯